01820034546
cmamc2012@gmail.com
প্রতিষ্ঠাতা: আলহাজ্ব এম.এ. মোতালেব (সি.আই.পি.) চেয়ারম্যান, বনফুল-কিষোয়ান গ্রুপ অব কোম্পানিজ ।
সাম্প্রতিক
***২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় : ০২/০৯/২০২৬ খ্রি. (বুধবার) থেকে ১০/০৯/২০২৬ খ্রি. (বৃহস্পতিবার রাত ৮.০০ টা পর্যন্ত), উল্লেখ্য যে, কলেজ অফিসে এসে সরাসরি আবেদন করা যাবে।***
প্রতিষ্ঠান সম্পর্কে
Institute picture

বিছমিল্লাহির রাহমানির রাহিম। আমি আলহাজ্ব এম.এ. মোতালেব (সি.আই.পি.) চেয়ারম্যান, বনফুল-কিষোয়ান গ্রুপ অব কোম্পানিজ । আলোকিত মানুষেরাই সভ্যতা ও সংস্কৃতির গতি, প্রগতির ধারক ও বাহক। আলোকিত মানুষ তৈরি ও শিক্ষার উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন চিব্বাড়ী গ্রামে ২০১২ খ্রিষ্টাব্দে “চিব্বাড়ী এম.এ. মোতালেব কলেজ” প্রতিষ্ঠা করি। এমতাবস্থায় জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সাতকানিয়া-লোহাগাড়া উপজেলাসহ এর পার্শ্ববর্তী এলাকাসমূহের শিক্ষার্থীদের জন্য নামমাত্র স্বল্প ও সহনীয় ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ-সুবিধা সম্বলিত মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যয়ে এই কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করি। এই কলেজের সুযোগ-সুবিধাগুলো যথাক্রমে: সুবিন্যস্ত শ্রেণিকক্ষ, সুপরিসর ও সমৃদ্ধ লাইব্রেরি, ক্যান্টিন, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক কমন রুম, সুপ্রশস্ত খেলার মাঠ, সেমিনার কক্ষ, মাল্টিপ্রজেক্টরসমৃদ্ধ আধুনিক কম্পিউটার ল্যাব, বার্ষিক শিক্ষাসফর ও বিনোদন ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিবহন ব্যবস্থা, ছাত্রদের জন্য হোস্টেল সুবিধা, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটরিংসহ আমার পরিবারের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা বিদ্যামান রয়েছে। এই কলেজের প্রতি আমি ও আমার পরিবারের আন্তরিকতা এবং সার্বক্ষণিক সহযোগিতা অক্ষুণ্ন থাকবে। পরিশেষে মহান রাব্বুল আ’লামিনের কাছে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

Instutute in Google Map
Introduction on Video
প্রতিষ্ঠান সম্পর্কিত ভিডিও শিগ্রই আপলোড করা হবে।